ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদনের শুনানি ১ জুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৫ মে ২০২৩  
মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদনের শুনানি ১ জুন

পরীমনি। ছবি: ফেসবুক

রাজধানীর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদন ওপর শুনানি পিছিয়ে আগামী ১ জুন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য ছিল। কার্যতালিকায় থাকলেও পরীমনির সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আজ মামলাটির শুনানি হয়নি।

আরো পড়ুন:

পরীমনির আইনজীবী শাহীনুজ্জামান শাহীন বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, আশা করি আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে।

আজ আদালতে পরীমনির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও আইনজীবী অ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সারোয়ার হোসেন বাপ্পি।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন পরীমনির আইনজীবী।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়