ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১ জুলাই ২০২৩  
ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) সকালে তেজগাঁও রেল স্টেশন ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মো. মনিরুজ্জামান। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ছিনতাইকারীদের ছুরিকাঘাত নাকি অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে।

ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়