ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৮ জুলাই ২০২৩   আপডেট: ১৪:৩৯, ১৮ জুলাই ২০২৩
হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭

সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

আরো পড়ুন:

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে৷ তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছে তাদের মোটিভ কি-ছিলো তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোক দলগুলো তৃতীয় কোনো পক্ষের ছিলো কিনা তা আমরা জানার চেষ্টা করছি তদন্ত করে।

/মাকসুদ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়