ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি সিনেমাটির প্রযোজক নই, শুধু সহযোগিতা করেছি: উজ্জ্বল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
আমি সিনেমাটির প্রযোজক নই, শুধু সহযোগিতা করেছি: উজ্জ্বল

উজ্জ্বল

চলচ্চিত্র নির্মাতা বাবুল রেজার ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমা সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি না পাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

এ সিনেমায় অভিনয় করেছেন হিরো আলম। বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে সিনেমাটির প্রযোজক আশির দশকের চিত্রতারকা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। 

আরো পড়ুন:

চর্চার মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উজ্জ্বল। তিনি স্পষ্ট করে বলেন, “আমি সিনেমাটির প্রযোজক নই। পরিচালক বাবুল রেজা আমার কাছে সহযোগিতা চেয়েছিল, সেই জায়গা থেকে পাশে থেকেছি। বাবুল আমার সহকারী হিসেবে কাজ করেছে আগে। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে সহযোগিতা করেছি। এই সিনেমায় কারা অভিনয় করেছেন, সেটিও আমি নিশ্চিতভাবে জানি না। হয়তো কৃতজ্ঞতার জায়গা থেকে আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে। বিষয়টি একটি মহল ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করছে।” 

এদিকে, একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন জানিয়েছেন, সিনেমাটিতে তিনি নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছেন। 

উল্লেখ্য, ২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণকাজ শুরু হয় এবং পরের বছর তা শেষ হয়। এতে হিরো আলম ও মুনমুন ছাড়াও অভিনয় করেছেন—গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিন প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়