ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৩ আগস্ট ২০২৩  
স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১১ বছর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বি এ এফ শাহিন স্কুলের এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলায় সাথেল মাহমুদ সোহেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।

অপহরণের দায়ে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আর ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের অপরাধেও তাকে এক সাজা দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি।

এদিকে, রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে সোহেলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ওই শিক্ষার্থী বি এ এফ শাহিন স্কুলে পড়াশোনা করতো। স্কুলে যাওয়া আসার পথে সোহেল তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২০১২ সালের ১৭ অক্টোবর ওই ছাত্রী স্কুল ভ্যানে করে স্কুলে যায়। তবে শারীরিক অসুস্থতার কথা বলে স্কুল শেষ হওয়ার আগেই বের হয়ে যায়। এদিকে ওই শিক্ষার্থী বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। পরে তারা জানতে পারেন, সোহেল তাকে বিরক্ত করতো। সোহেলের পরিবারকে বিষয়টি জানান তারা। পরে সোহেল ওই শিক্ষার্থীর বাবাকে জানায়, ওই শিক্ষার্থী তার সাথে রয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৮ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৮ ডিসেম্বর সোহেলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর মুনসী শহিদুল ইসলাম। ২০১৫ সালের ২০ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

/মামুন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়