ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোলাগুলিতে আইনজীবীর মৃত্যু: প্রতিবেদন ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:০৪, ২৩ অক্টোবর ২০২৩
গোলাগুলিতে আইনজীবীর মৃত্যু: প্রতিবেদন ২৩ নভেম্বর

রাজধানীর তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবীর মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর সাইফুজ্জামান এ তথ্য জানান।

মামলায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে এক আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। পরে দৌড়ে পালানো সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়া, আরিফুর নামে আরেক পথচারীও আহত হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল ২৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

ঘটনার পরের দিন তার স্ত্রী রত্না রানী শীল বাদি হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। ভুবন চন্দ্র শীল মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করে পুলিশ।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়