ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্গাপূজায় নিরাপত্তাঝুঁকি নেই: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪  
দুর্গাপূজায় নিরাপত্তাঝুঁকি নেই: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সকল থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। 

মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়