হারল্যান ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইনে গোল্ড সেট বিজয়ী ইকরামা আখতার
‘ঈদের সাজে গোল্ড জিতুন’—শিরোনামে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা মাত্র এক হাজার টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন গোল্ড সেট জেতার সুযোগ। পাশাপাশি থাকছে লিমিটেড এডিশন গোল্ড-ইনফিউজড কসমেটিকসের আকর্ষণীয় সংগ্রহ।
এই ক্যাম্পেইনের চতুর্থ সপ্তাহের সৌভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকা সাভারের ইকরামা আখতার। গত ১৩ মার্চ তিনি সাভার থানা রোডে অবস্থিত হারল্যান স্টোর আউটলেট থেকে এক হাজার টাকার বেশি কেনাকাটা করেন। কেনাকাটার পর পাওয়া স্ক্র্যাচ কার্ড ঘষতেই তিনি জিতে নেন একটি এক্সক্লুসিভ গোল্ড সেট।
পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইকরামা আখতার বলেন, “আমি নিয়মিত হারল্যান থেকে কেনাকাটা করি। কিন্তু গোল্ড সেট জিতে যাব, এটা একেবারেই আমার কল্পনার বাইরে ছিল। বর্তমানে সোনার দাম যেভাবে বাড়ছে, সেখানে এই গোল্ড সেটটি আমার জন্য সত্যিই বিশেষ। হারল্যান আমাকে এমন একটি আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে, যা আমি কখনোই ভুলতে পারব না। আমি কতটা খুশি, তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।”
গত ১৯ মার্চ সাভার আউটলেটে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে গোল্ড সেট তুলে দেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এই ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে একজন করে সৌভাগ্যবান নির্বাচিত হচ্ছেন। ইতোমধ্যে চারজন বিজয়ী তারকাদের হাত থেকে তাদের কাঙ্ক্ষিত গোল্ড সেট গ্রহণ করেছেন।
উল্লেখ্য, হারল্যান স্টোর রিমার্ক এইচবি এবং রিমার্ক এলএলসি ইউএসএ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের ক্ষেত্রে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন। বর্তমানে দেশের ১৫০টিরও বেশি আউটলেট ও ফ্ল্যাগশিপ স্টোরে হারল্যানের পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন থেকে পেতে ক্লিক করুন—herlan.com।
ঢাকা/শান্ত