ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজেকে রিস্টার্ট করার উপায় জানালেন সাইকোলজিক্যাল কাউন্সিলর

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৩৯, ২৩ এপ্রিল ২০২৬
নিজেকে রিস্টার্ট করার উপায় জানালেন সাইকোলজিক্যাল কাউন্সিলর

ছবি: প্রতীকী

প্রতিদিনের একই রুটিনে চলতে চলতে আমরা অনেকে একটা সময় ক্লান্তিবোধ করি। মন ভারাক্রান্ত লাগে, না-পাওয়া বিষয়গুলো আরও বেশি করে ভাবায়। ছোট ছোট ঘটনাও তখন বড় হয়ে দেখা দেয়। মনে প্রশ্ন জাগে—“কেন আমার সাথেই এমন হলো?” এইসব চিন্তা জমতে জমতেই ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। ঠিক এমন সময়ই প্রয়োজন নিজের মনকে 'রিস্টার্ট' করা—নতুনভাবে শুরু করা।নিজেকে রিস্টার্ট করার উপায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সাইকোলজিক্যাল কাউন্সিলর দেবলীনা চ্যাটার্জি। আপনিও জেনে নিন।

১. নিজেকে গ্রহণ করুন
আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন, কী পরিস্থিতির মধ্যে আছেন—সেটা মেনে নেওয়াই প্রথম ধাপ। নিজেকে বা অতীতকে দোষারোপ না করে ভাবুন, এখান থেকে বের হওয়ার উপায় কী।

আরো পড়ুন:

২. নিজের সাথে খোলামেলা কথা বলুন
কোথায় ভুল হয়েছে, কী শিখলেন—এসব নিয়ে নিজের সাথে বসে ভাবুন।আপনার চাওয়া-পাওয়ার একটি তালিকা তৈরি করুন। দেখবেন, অনেক কিছুই এখন জরুরি নয়। অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিন এবং যা সত্যিই দরকার, সেগুলোর ওপর মনোযোগ দিন।

৩. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন
আগামী ৬ মাসের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা করুন। বড় লক্ষ্য না নিয়ে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিততা (Consistency) বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

৪. নিজের জন্য সময় রাখুন
ঘুমানোর আগে অন্তত ১০ মিনিট নিজের জন্য রাখুন।জার্নাল লিখতে পারেন, নিজের সাথে কথা বলতে পারেন, অথবা হালকা গান শুনতে পারেন—যা আপনার মনকে শান্ত করে।

৫. চারপাশ পরিষ্কার রাখুন
অগোছালো পরিবেশ মনকেও অগোছালো করে তোলে। যেগুলো প্রয়োজন নেই, সেগুলো জমিয়ে রাখবেন না। অল্প হলেও নিজের আশপাশ পরিষ্কার রাখুন এবং নিজের যত্ন নিন।

৬. মনের বিকাশে সময় দিন
প্রতিদিন কিছু সময় রাখুন এমন কাজের জন্য যা আপনার মনকে সমৃদ্ধ করে—পড়া, শেখা, চিন্তা করা। যেসব কাজে কোনো অর্থ বা মূল্য নেই, সেগুলো থেকে দূরে থাকুন।

৭. শরীর ও মনের যত্ন নিন
নিয়মিত হাঁটুন, ভালো গান শুনুন বা পডকাস্ট শুনতে পারেন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনার মনকে সুস্থ ও সতেজ করে তুলবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়