ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরমে চুল পড়া বেড়ে গেছে? যেভাবে কমাবেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৩ মে ২০২৬   আপডেট: ০৯:৪২, ১৩ মে ২০২৬
গরমে চুল পড়া বেড়ে গেছে? যেভাবে কমাবেন

ছবি: প্রতীকী

গোছা-গোছা চুল পড়ে যেতে দেখলে কার না মন খারাপ হয়? অনেকেই লক্ষ্য করেন, শীতের তুলনায় গরমকালে চুল বেশি পড়ে। এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কারণ। অ্যারোমাথেরাপিস্ট, কসমেটোলজিস্ট পূজা নাগদেব এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।

পূজা নাগদেব-এর মতে, গরমকালে অতিরিক্ত ঘাম, তীব্র তাপ, ক্লোরিনযুক্ত পানি ও রোদের কারণে চুল ভেঙে যাওয়া বেড়ে যায়। সঠিক যত্ন না নিলে চুল শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে।

আরো পড়ুন:

তিনি বলেন, “প্রচণ্ড রোদ, দূষণ ও শুষ্ক আবহাওয়া ত্বক ও স্ক্যাল্পে নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে চুলও হয়ে পড়ে আরও বেশি ফ্রিজি, শুষ্ক ও নিষ্প্রভ।”

পূজা নাগদেব আরও জানান, গরমকালে সূর্য ও গরম বাতাস শরীরের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব ফেলে। আয়ুর্বেদ অনুযায়ী, অতিরিক্ত গরমে শরীরের ‘পিত্ত দোষ’ বেড়ে যায়। চুলকে অস্থি টিস্যুর উপজাত হিসেবে ধরা হয় এবং এটি অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত। গরমে হজম প্রক্রিয়া অনিয়মিত হয়ে গেলে শরীরের টিস্যুগুলো ঠিকমতো পুষ্টি পায় না, ফলে চুলের বৃদ্ধি, শক্তি ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়।

গরমকালে চুল পড়া কমাতে যা করবেন

১. হিট ও কেমিক্যাল স্টাইলিং কমান
হেয়ার ড্রায়ার বা অতিরিক্ত হিট ব্যবহার না করে তোয়ালে দিয়ে আলতোভাবে চুল শুকানোর চেষ্টা করুন।

২. চুল বেঁধে রাখুন
চুল খোঁপা, বেণি বা পনিটেল করে রাখলে চুল কম ক্ষতিগ্রস্ত হবে।

৩. প্রাকৃতিক উপাদানের হেয়ার কেয়ার বেছে নিন
সালফেটমুক্ত ও ভেগান শ্যাম্পু, কন্ডিশনার ও হেয়ার মাস্ক ব্যবহার করুন। অতিরিক্ত কেমিক্যালযুক্ত পণ্য চুলের ক্ষতি আরও বাড়াতে পারে।

৪. নিজের চুল ও স্ক্যাল্প অনুযায়ী পণ্য ব্যবহার করুন
সব ধরনের পণ্য সবার জন্য উপযোগী নয়। তাই নিজের চুলের ধরন অনুযায়ী পণ্য বেছে নেওয়া জরুরি।

৫. সপ্তাহে একদিন আমলার হট অয়েল ট্রিটমেন্ট করুন
আমলার তেল বা হেয়ার মাস্ক শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য খুবই উপকারী।

৬. ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করুন
আর্গান বা কেরাটিনযুক্ত হেয়ার মাস্ক চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে চুলকে হাইড্রেটেড রাখে।

৭. নিয়মিত চুল ট্রিম করুন
এতে ফাটা ও মৃত আগা কেটে যাবে এবং চুল আরও স্বাস্থ্যকর দেখাবে।

৮. তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না
চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে ঘষাঘষি না করে আলতোভাবে পানি শুষে নিন।

৯. আধা শুকনো চুলে সিরাম লাগান
এতে চুলে জট কম পড়বে এবং চুল মসৃণ থাকবে।

১০. বাইরে গেলে মাথা ঢেকে রাখুন
রোদ থেকে চুল রক্ষা করতে টুপি, স্কার্ফ বা ওড়না ব্যবহার করুন।

১১. ঘরেই তৈরি করুন ম্যাসাজ অয়েল
অর্গানিক কোল্ড-প্রেসড তেল ও এসেনশিয়াল অয়েল দিয়ে নিজেই হেয়ার ম্যাসাজ অয়েল তৈরি করতে পারেন।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়