ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরমে চুল সতেজ রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৩৪, ২৪ এপ্রিল ২০২৬
গরমে চুল সতেজ রাখার উপায়

গরমের দিনে চুলের যত্ন নেওয়া একটু কঠিন, আরও নির্দিষ্ট করে বললে বলতে হবে বাড়তি চ্যালেঞ্জেরই নাম। প্রচণ্ড তাপ, ঘাম ও ধুলাবালির কারণে খুব দ্রুতই চুল তেলতেলে, নিষ্প্রাণ ও অগোছালো হয়ে পড়ে। প্রতিদিন ব্যস্ততার মধ্যে সময় বের করে চুল ধোয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিছু সহজ ঘরোয়া কৌশলেই চুলকে ঝরঝরে, সিল্কি ও প্রাণবন্ত রাখার উপায় জেনে নিন

ড্রাই শ্যাম্পু ব্যবহার
চুলের গোড়া থেকে একটু দূরত্ব রেখে ড্রাই শ্যাম্পু স্প্রে করুন। এক মিনিট অপেক্ষা করে আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করুন। এটি অতিরিক্ত তেল শুষে নিয়ে চুলে ভলিউম যোগ করে।

আরো পড়ুন:

টিস্যু দিয়ে তেল শোষণ
বাইরে থাকলে টিস্যুই হতে পারে সহজ সমাধান। চুলের সিঁথি ও হেয়ারলাইনে আলতো করে টিস্যু চেপে ধরুন। এতে চুলের অতিরিক্ত তেল দ্রুত শুষে যায়।

পাউডার বা কর্নফ্লাওয়ার
ড্রাই শ্যাম্পু না থাকলে সামান্য বেবি পাউডার বা কর্নফ্লাওয়ার চুলের গোড়ায় ছিটিয়ে দিন। এরপর চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এটি চুলকে তেলমুক্ত দেখায় এবং হালকা বাউন্স এনে দেয়।

অ্যাপেল সাইডার ভিনেগার স্প্রে
এক কাপ পানিতে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে স্প্রে তৈরি করুন। চুলে স্প্রে করে ২–৩ মিনিট পর আঁচড়ে নিন। এতে চুল হবে ঝরঝরে, সিল্কি এবং স্ক্যাল্পের দুর্গন্ধও দূর হবে।

আরও বিস্তারিত জানার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়