ইরাকে ইরানপন্থি নেতার তথ্যের জন্য কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরাকে সক্রিয় ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতার সন্ধান দিলে সন্ধানদাতাকে এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রোয়া নিউজের।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজির সন্ধান দিলে এই পুরস্কার মিলবে। যুক্তরাষ্ট্র তাকে‘কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা’-র মহাসচিব হিসেবে শনাক্ত করেছে। ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে ইরান-ঘনিষ্ঠ একটি ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে অভিহিত করেছে।
পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এই গোষ্ঠীটি ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের লক্ষ্য করে চালানো হামলার সঙ্গে জড়িত।
ওয়াশিংটন দীর্ঘদিন থেকে ইরাকে সক্রিয় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে ওই অঞ্চলে মার্কিন ও জোট বাহিনীর ওপর সমন্বিত হামলার অভিযোগ তুলে আসছে।
মার্কিন সরকার জানিয়েছে, যারা আল-সারাজিকে গেপ্তারের জন্য বিশ্বাসযোগ্য তথ্য দেবে, তারা আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসন সহায়তার জন্য যোগ্য হতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, “যারা তথ্য সরবরাহ করবে তারা পুনর্বাসন এবং পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারে।” তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কৌশলগত তথ্য প্রদান করা হয়নি।
ঢাকা/ফিরোজ
তৃতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ