ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়িসুবিধা বাতিলের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৪৮, ২৪ এপ্রিল ২০২৬
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়িসুবিধা বাতিলের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভাকক্ষে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিধান রেখে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৩ সালের ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার’ এর আর্টিকেল থ্রিসি অনুযায়ী এমপিরা এত দিন শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ওই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খসড়াটি তৈরি করেছে। খসড়াটি এখন জাতীয় সংসদে উত্থাপনের পর আইনে পরিণত হবে।

ঢাকা/এএএম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়