ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৪ এপ্রিল ২০২৬  
সংসদে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

সংসদে জামায়াতে ইসলামীর এমপি আবদুল ওয়ারেছ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা মো. আব্দুল ওয়ারেছ। সেই সঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

বক্তব্যের শুরুতে আব্দুল ওয়ারেছ বলেন, “আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ও আরেকজন নেতা স্বাধীন বাংলাদেশের অগ্রদূত, যিনি ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ‘ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো’, সেই জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।”

এছাড়া, তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সব বীর যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত থাকা নিয়ে প্রশ্ন তুলেন আবদুল ওয়ারেছ।

তিনি বলেন, “সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম রয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখনো কেন তা সংবিধানে লিপিবদ্ধ করা হলো না?” তিনি বিষয়টি সংবিধানে দ্রুত তা যুক্ত করার দাবি জানান।

ঢাকা/এএএম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়