ঢাকায় গরম বাড়তে পারে
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
ঢাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/নঈমুদ্দীন/রাজীব
চাল-চিনিসহ বেড়েছে মাছ, ডিম ও সবজির দাম