ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৪ এপ্রিল ২০২৬  
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রতীকী ছবি

ঢাকার আজকের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ার সূত্র জানায়, বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এরপর ভারতের দিল্লি, তারপর পাকিস্তানের লাহোর এবং ঢাকা রয়েছে ৯ নম্বরে।

কাঠমান্ডুর দূষণ স্কোর ২৪০, দিল্লির ১৮৬, লাহোরের ১৬৪ এবং ঢাকার দূষণ স্কোর ১২২।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত।

ঢাকা/নঈমুদ্দীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়