ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের ওপর আক্রমণকে সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকার গণমাধ্যমের ওপর আক্রমণকে সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “কোনো গণমাধ্যমের ওপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে গণ্য করে।”

শরিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলোর অফিস পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।

আরো পড়ুন:

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, “প্রথম আলোতে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের সঙ্গে যে সভ্যতা-বিরোধী মনোভাব কাজ করেছে, তা কাছ থেকে দেখে স্পষ্ট হয়ে গেছে। সরকার এবং রাষ্ট্র এই ধরনের অপশক্তি যাতে সমাজে স্থান না পায়, তা নিশ্চিত করতে সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

তিনি আরো বলেন, “অপরাধ কখনোই তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ তা তাৎক্ষণিক হোক বা সময়ের ব্যবধানের পরে জবাবদিহি এবং বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।”

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “সবার সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”

পরিদর্শনের পরে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়