ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

সচিবালয় প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ জানিয়ে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য অপর এক তথ্য বিবরণীতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এছাড়া, অন্য একটি তথ্য বিবরণীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন, এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়