ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আতঙ্কিত হওয়ার কিছু নেই : মনিরুল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আতঙ্কিত হওয়ার কিছু নেই : মনিরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, শ্রীলঙ্কায় হামলার পর ধর্মীয় উগ্রবাদীরা আরো বেশি উত্তেজিত হতে পারে। তবে এটা নিয়ে বিশেষভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বিশ্ব সন্ত্রাস- জঙ্গিবাদ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মনিরুল ইসলাম বলেন, ‘নিউজিল্যান্ডের ঘটনার পর উগ্রবাদীরা প্রতিশোধ নেবে, এমন চিন্তা-ভাবনা আমরা বেশকিছু লোকের মধ্যে দেখেছি। তারা বেশ উত্তেজিত। উগ্রবাদীদের চিন্তা তারা পারলে আমরা কেন পারব না। এ কারণে ঝুঁকিটা আগের চেয়ে বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কা খুব কাছের দেশ। একেবারে আঞ্চলিক জোটের একটি দেশ। যেহেতু তাদের ওপর প্রভাব ফেলেছে, সেহেতু তারা হামলা করার চিন্তা করতে পারে। আমাদের চিন্তায় সেটা আছে। আবার জাতীয় নির্বাচনের আগে এ ধরনের একটা অপচেষ্টা হয়েছিল। তবে তা প্রকাশ করেনি। হলি আর্টিজানের ধাক্কা কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এখনো অনেক বিদেশি জিজ্ঞাসা করেন, কোন রেস্টুরেন্টে যাওয়া যাবে, কোনটাতে যাওয়া যাবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়