ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ড. আনিসুজ্জামান করোনায় আক্রান্ত ছিলেন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ড. আনিসুজ্জামান করোনায় আক্রান্ত ছিলেন 

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান। তিনি বলেন, ‘‘রাত ১০টার দিকে রিপোর্ট এসেছে। বাবা করোনা পজিটিভ ছিলেন।’’ এ সময় পরিবারের সবার জন্য দোয়া চান তিনি।

আগে একবার অধ্যাপক আনিসুজ্জামানের নমুনা পরীক্ষা করা হয়, তাতে নেগেটিভ আসে। বৃহস্পতিবার আবার নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

অধ্যাপক আনিসুজ্জামানের ভাই আখতারুজ্জামানও করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে। অন্য সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক আনিসুজ্জামানের করোনা পজেটিভের বিষয়টি নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হতে পারে।

অধ্যাপক আনিসুজ্জামানকে গত ২৭ এপ্রিল দুপুরে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন ছেলে আনন্দ জামান জানান, বাবা কিডনি ও ফুসফুসের সমস্যার কারণে এপ্রিলের শুরুতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। তখন চিকিৎসকরা জানান হার্টে সমস্যা আছে। বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে।

গত ৯ মে ইউনিভার্সেল হাসপাতাল থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ছিলেন।


ঢাকা/ইয়ামিন/সাওন/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়