ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৃতীয় ধাপে ফিরবে আরও ৯০০ ব্রিটিশ নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তৃতীয় ধাপে ফিরবে আরও ৯০০ ব্রিটিশ নাগরিক

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বাংলাদেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যের সরকার আরো তিনটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।  এসব বিশেষ ফ্লাইটে আরো ৯০০ ব্রিটিশ নাগরিক নিজ দেশে ফেরত যাবেন।

শুক্রবার (১৫ মে) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, ২০, ২৬ ও ৩১ মে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এই বিশেষ ফ্লাইটগুলো ছেড়ে যাবে।

এর আগে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে দুই ধাপে ৯টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন জানিয়েছেন, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আনতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।  যাত্রীরা ঢাকা বা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করবেন তাদের মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।

নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা করপোরেট ট্র্যাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনারের মাধ্যমে এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন।


হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়