ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পোশাক শ্রমিকদের বিক্ষোভ রোববার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পোশাক শ্রমিকদের বিক্ষোভ রোববার

ছাঁটাই-মামলা-নির্যাতন বন্ধ ও স্বাস্থ্য-চাকরি-খাদ্যের নিরাপত্তার দাবিতে রোববার (২৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ করবে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শনিবার (২৭ জুন)  সংগঠনের  সাধারণ সম্পাদক জলি তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি প্রসঙ্গে জলি তালুকদার বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও গার্মেন্ট শ্রমিকদের ছাঁটাই, নির্যাতন চলছে। এর আগে এই অমানবিক কাজের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে মিছিল-সমাবেশ করেছি। আগামীকাল কাল সামগ্রিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’  এই কর্মসূচি থেকে  দাবি বাস্তবায়নের জন্য এলাকাভিক্তিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

 

মেহেদী/এনই

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়