ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিভিএফের দূত হলেন সায়মা ওয়াজেদ পুতুল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৩, ২২ জুলাই ২০২০   আপডেট: ০৯:৪৮, ২৯ আগস্ট ২০২০
সিভিএফের দূত হলেন সায়মা ওয়াজেদ পুতুল

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিভিএফের মোট চারজন দূত মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফোরামের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তাদের এ দায়িত্ব গ্রহণের জন্য আহ্বান জানান।
          
অন্য তিনজন হলেন- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু।


ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়