ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা মোকাবিলায় শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা মোকাবিলার বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) বেলা ১ টায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ‌্যে এই ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, বুধবার বেলা ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময়  দুই প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলেন।

ইহসানুল করিম আরও জানান, বাংলাদেশে করোনা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শেখ হাসিনার কাছে জানতে চান ইমরান খান। জবাবে শেখ হাসিনা করোনা মোকাবিলায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরেন। 

এরপর বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ইমরান খান জানতে চাইলে চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানান শেখ হাসিনা।  সূত্র: বাসস

/এনই/

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়