ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভ‌্যাকসিন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব‌্যাহত’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ভ‌্যাকসিন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব‌্যাহত’

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, বিশ্বে করোনা ভ‌্যাকসিন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব‌্যাহত রেখেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে করোনা ভ্যাকসিনসংক্রান্ত এক সভায় তিনি এ এসব কথা বলেন।

ভ্যাকসিন পেতে বাংলাদেশ সুবিধা পাবে উল্লেখ করে সচিব বলেন, বিল গেইটসের গ্যাভি ফাউন্ডেশন বাংলাদেশকে তালিকাভুক্ত করে রেখেছে। সেপ্টেম্বরে তাদের পরবর্তী বৈঠকে বাংলাদেশের প্রতিনিধির উপস্থিতি চেয়েছে। সুতরাং ভ্যাকসিন আবিষ্কারের পর গ্যাভির মাধ্যমেও কিছু ভ্যাকসিন দেশে আগেভাগেই আসবে।

তিনি জানান, চীনের সিনোভেক বায়োটেক কোম্পানি করোনাভাইরাসের ভ্যাকসিনের দুইটি ধাপের ট্রায়াল সেই দেশে সফল হয়েছে।বাজারজাত করার আগে মানবদেহে পরীক্ষা করবে। বাংলাদেশে এই ভ্যাকসিনের মানবদেহে কার্যকারিতা পরীক্ষা করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)৷ 

তিনি আরও জানান, কোম্পানি মনে করছে তৃতীয় ধাপের ট্রায়ালের জন‌্য করোনার সেবা দিচ্ছে এমন ৪২০০ লোকের প্রয়োজন। আমাদের করোনা ডেডিকেটের হাসপাতালে পর্যাপ্ত লোক রয়েছে।

সচিব বলেন, ‘এই ট্রাইল দিতে কমপক্ষে ৬ মাস লাগবে। যদি অক্সফোর্ড আগে কিছু করতে পারে বা ইউরোপের কোনো দেশ কিছু করতে পারে সেটার বিষয়ে যোগাযোগ করা হবে। করোনার ভ‌্যাকসিন পেতে যেন একদিনও পিছিয়ে পড়তে না হয় সেটার চেষ্টা থাকবে।’
 

ঢাকা/আসাদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়