ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃত‌্যু ৭ হাজার ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৩৭

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১১, ১০ ডিসেম্বর ২০২০
করোনায় মৃত‌্যু ৭ হাজার ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৩৭

দেশে করোনায় মৃত‌্যু ৭ হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত‌্যু হয়েছে ৬ হাজার ৯৬৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে  ৩৭ জন। 

এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও  এক হাজার ৮৬১ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়