ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাস: মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:২১, ২০ ফেব্রুয়ারি ২০২১
করোনাভাইরাস: মৃত্যু ও শনাক্ত কমেছে

দেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৪২ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশে ৪০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়