ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৎ-নির্ভীক সাংবাদিকতা জাতির জন্য মঙ্গল বয়ে আনে: খাদ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
সৎ-নির্ভীক সাংবাদিকতা জাতির জন্য মঙ্গল বয়ে আনে: খাদ্যমন্ত্রী

গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক বলে মন্তব‌্য করেছেন  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সৎ-নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি)  নওগাঁ জেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে খাদ‌্যমন্ত্রী এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আজ সব গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করছে, যা অন্য কোরো সরকারের আমলে হয়নি।’ তিনি বলেন, ‘সাংবাদিকরা জাতিকে স্বপ্ন দেখতে শেখান। বতমান সরকারের যে উন্নয়ন, সেগুলো গণমাধ্যমে তুলে ধরে দেশবাসীকে উন্নয়নের কথা জানাতে হবে। এছাড়া এলাকার সমস্যার কথা মিডিয়ায় প্রকাশ করলে তার আলোকে কাজ করতে সরকারের সুবিধা হয়।’

এসময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মুনির সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বি বকু।  এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন  হেলাল, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার  আব্দুল মান্নান  মিয়া, সাবেক সংসদ সদস্য শাহিন  মনোয়ারা, জেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার  হারুন অর রশিদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশারফ হোসেনসহ প্রমুখ।

ঢাকা/আসাদ/এনই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়