‘যারা স্বাধীনতাকে মেনে নেয়নি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে’
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যারা স্বাধাীনতাকে মেনে নেয়নি, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করেনি, লালন করেনি তারা ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনা ভুলুন্ঠিত করার চেষ্টা করে তারা সফল হয়নি।
রোববার (২৮ মার্চ) এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়েজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা ও লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
আসাদ/সাইফ
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার