‘সাক্ষরতার সঠিক ব্যাখ্যা তৈরি করা প্রয়োজন’
ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে সাক্ষরতার হার নিয়ে নানা সমস্যা রয়েছে। সাক্ষরতা সঠিক ব্যাখ্যা তৈরি করা প্রয়োজন। সাক্ষরতার সংখ্যা নিয়েও নানা বির্তক রয়েছে।
তিনি বলেন, সারা দেশে এক সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান না খুলে ধাপে ধাপে খুলে দেওয়া একটি ভালো প্রস্তাব। সেটিকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এ কথা বলেন মন্ত্রী।
ইন্টারনেট ফ্রি প্রদানের বিষয়ে তিনি বলেন, ফ্রি ইন্টারনেট দিয়ে কি বিনোদন করবে নাকি শিক্ষা কাজে ব্যবহার করতে সেটি নিশ্চিত করা প্রয়োজন। আমরা কোথায় ও কাকে ফ্রি দিব তা আগে সুশ্চিত হতে হবে। ফ্রি ইন্টারনেট পেয়ে নাটক-সিনেমা দেখবে তা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, শিক্ষাবিদ কাজী খলিকুজ্জামান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মঞ্জরুল আহমেদ, শিক্ষক নেতা কাজী ফারুক বক্তব্য রাখেন।
ইয়ামিন/সাইফ