ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে রেস্তোরাঁয় এসি বিস্ফোরণে দগ্ধ ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৩১ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:০৭, ৩১ অক্টোবর ২০২১
রাজধানীতে রেস্তোরাঁয় এসি বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা কাঁচাবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থলে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন রাইজিংবিডিকে জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই রেস্তোরাঁয় এসিতে বিস্ফোরণ ঘটে। উত্তরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। এসি বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, অন্যান্য দিনের মতো রোববার সকাল থেকেই রেস্তোরাঁয় কাজ চলছিল। হঠাৎ করে বিকট শব্দে এসিতে বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদে সরে যেতে পারলেও দুজন দগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়