ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৭ জানুয়ারি ২০২২  
মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে ট্রেনের ধাক্কায় ৪২ বছর বয়সী নাম না জানা এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মারা যাওয়া ব্যক্তির পরনে স্টেপ সাদা লুঙ্গি এবং কালো রঙের জ্যাকেট ছিল।

আলমগীর হোসেন জানান, নাম না জানা ওই ব্যক্তি সকালে মগবাজার ওয়ারলেস গেটে ট্রেনের ধাক্কায় আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।

বুলবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়