ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই দিনে প্রথম ডোজ নিলেন ১ কোটি ২৩ লাখ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২  
দুই দিনে প্রথম ডোজ নিলেন ১ কোটি ২৩ লাখ মানুষ

করোনা সংক্রমণ রোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনে গত দুই দিনে (২৬ ও ২৭ ফেব্রুয়ারি) রেকর্ডসংখ্যক মানুষ টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই দিনের বিশেষ ক্যাম্পেইনে দেশে ১ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫০০ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন দিনের বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে রোববার (২৭ ফেব্রুয়ারি) সারা দেশে ২৭ লাখ ৯৩ হাজার ১১৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।  এর মধ্যে টিকার প্রথম ডোজ ১১ লাখ ৩৩ হাজার ৭৭৫, দ্বিতীয় ডোজ ৭ লাখ ৭৪ হাজার ৪৩৮ ও বুস্টার ডোজ নিয়েছেন ৮৪ হাজার ৯০৪ জন।

ক্যাম্পেইনের প্রথম দিনে (২৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জন।  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ১৫ হাজার ৭৩ জন।  এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন আরও ৭৩ হাজার ৮৫৫ জন।

গত ২৬ ফেব্রুয়ারি একদিনের বিশেষ এ কর্মসূচি চালু হয়। মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আরও দুই দিন বাড়িয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত করা হয়েছে।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়