ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২২  
ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন

দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন কমিশনাররা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা ২০ মিনিটে নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

আরো পড়ুন:

এ সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পরে ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। এ সময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পড়ুন: নতুন কমিশনকে বরণ করে নিলেন ইসি কর্মকর্তারা

/হাসিবুল/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়