ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৫ মার্চ ২০২২   আপডেট: ১২:২৩, ১৫ মার্চ ২০২২
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন:

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবদানের জন্য ৬ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়া হচ্ছে। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক।

এছাড়া চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন দুজন। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

সাহিত্যে রাষ্ট্রীয় এই সম্মাননা পাচ্ছেন প্রয়াত মো. আমির হামজা, স্থাপত্যে প্রয়াত স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন। 

গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ।

/নঈমুদ্দীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়