ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু হেঁটে বা বাইসাইকেলে পার হওয়া যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৩০ মে ২০২২  
পদ্মা সেতু হেঁটে বা বাইসাইকেলে পার হওয়া যাবে না

পদ্মা সেতু হেঁটে পার হওয়ার সুযোগ নেই। বাইসাইকেল নিয়েও এ সেতু পার হওয়া যাবে না।

সোমবার (৩০ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘পায়ে হেঁটে পদ্মা সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কেউ বাইসাইকেল নিয়েও পার হতে পারবেন না। সেতুর ওপর দিয়ে কোন যানবাহন পার হতে পারবে ও টোল কত, সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনারা দেখবেন, এর মধ্যে কিন্তু বাইসাইকেল নেই।’

তিনি আরও বলেন, ‘সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব কথা বিবেচনা করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, পদ্মা সেতুতে মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা ও টেইলর (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে। এর মধ্যে সাইকেলের কথা উল্লেখ নেই।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়