ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফল ঘোষণার পর ইসির পুননির্বাচনের এখতিয়ার নেই: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৩১ মে ২০২২   আপডেট: ১৪:৩৮, ৩১ মে ২০২২
ফল ঘোষণার পর ইসির পুননির্বাচনের এখতিয়ার নেই: আপিল বিভাগ

নির্বাচনের ফল ঘোষণার পর পুননির্বাচন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, হাইকোর্টের দেওয়া এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩১ মে) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আরো পড়ুন:

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। ফলে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তি। 

গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দিয়ে বলেন, ফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলেন আপিল বিভাগ।
 

ঢাকা/মামুন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়