ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৬ জুন ২০২২   আপডেট: ১৪:৩৭, ১৬ জুন ২০২২
শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইনের কাজের জন্য শুক্রবার (১৭ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়।

বৃহস্পতিবার (১৬ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গাজীপুরের টিবিএস ধনুয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়