ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে ঢাকা ছেড়েছে ৯০ লাখের বেশি, এখন পর্যন্ত অর্ধেকও ফেরেনি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৬ জুলাই ২০২২  
ঈদে ঢাকা ছেড়েছে ৯০ লাখের বেশি, এখন পর্যন্ত অর্ধেকও ফেরেনি

ছবি: সংগৃহীত

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত ১০ জুলাই। ঈদের আগের দুই দিন অর্থাৎ ৮ ও ৯ জুলাই এবং ঈদের পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জুলাই ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম ঢাকার বাইরে গেছে। ঈদের ছুটি শেষে এখন পর্যন্ত রাজধানীতে ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজারটি সীম।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবার ঈদ ঘিরে ঠিক কত মানুষ ঢাকা ছাড়েন ও ঈদের পরের দিনগুলোতে কত মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পরে ঢাকায় ফিরছে; তা থেকে এর একটা ধারণা পাওয়া যায়। প্রতিটি সীমকে একেকজন মানুষ ধরে হিসাব করলে এবার ঈদে ঢাকায় ছেড়েছে ৯০ লাখের বেশি মানুষ।

এর বিপরীতে মন্ত্রীর তথ্য অনুযায়ী, ঈদের পরের চার দিন অর্থাৎ ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ঢাকায় ফিরে এসেছে। এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে ঈদের পরের চার দিনে ঢাকায় ফেরা সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

১২ জুলাই কাগজে-কলমে অফিস খুললেও আজও পুরোনো ধারায় ফেরেনি রাজধানী ঢাকা। গতকাল শুক্রবার ও আজ শনিবারের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ঢাকায় পুরোনো ব্যস্ততা ফিরতে পারে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়