ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ আগস্ট থেকে ব‌্যাংক খোলা সকাল ৯টা থেকে বিকেল ৪টা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২২ আগস্ট ২০২২   আপডেট: ১৫:২৩, ২২ আগস্ট ২০২২
২৪ আগস্ট থেকে ব‌্যাংক খোলা সকাল ৯টা থেকে বিকেল ৪টা

ফাইল ফটো

জ্বালানি সাশ্রয়ে অফিস টাইম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৪ আগস্ট থেকে ব‌্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর  সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

সংবাদ সম্মেলনে সচিব বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে  কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

তিনি জানান, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ‌্য, এর আগে গত ২১ জুলাই জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার কথা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  

আরও পড়ুন: স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি

বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা

‘কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং’

ঢাকা/আসাদ/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়