ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন শামসুল হক টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ২১:০০, ২৮ আগস্ট ২০২২
ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেব শপথ নিয়েছেন শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদ শপথবাক্য পাঠ করান। এ সময় শামসুল হক টুকুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ অধিবেশনের শুরুতেই শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ডেপুটি স্পিকার পদের জন্য তার নাম প্রস্তাব করেন। ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম তা সমর্থন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শামসুল হক টুকু।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়