ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১ জানুয়ারি ২০২৩  
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭

ফাইল ফটো

বাংলাদেশে ৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ১৪২ জন।

আরো পড়ুন:

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৮২১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়