ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কনকনে শীত থাকতে পারে আরও ৩ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:০৬, ৪ জানুয়ারি ২০২৩
কনকনে শীত থাকতে পারে আরও ৩ দিন

গত দু'তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনুভূত হচ্ছে। রয়েছে কুয়াশার দাপট। সেই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যও কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ খুলনা ও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব কমে গেছে। যার ফলে এই তিন বিভাগে শীত আরও বেশি প্রকট হচ্ছে। এমনকি দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় তীব্র শীতের অনুভূতি আরও দুই থেকে তিনি দিন অব্যাহত থাকবে বলে বুধবার (৪ জানুয়ারি) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন:

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া, সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়