ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৫ এপ্রিল ২০২৩  
রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রোকিয়া আফজাল রহমান

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৫ এপ্রিল) রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো পড়ুন:

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রোকিয়া আফজাল রহমান। বৃহস্পতিবার তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।

রোকিয়া আফজাল রহমান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন আন্ট্রাপ্রেনারসের সভাপতি এবং মিডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়