ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৩ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:৩৪, ১৩ এপ্রিল ২০২৩
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পরে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

আরো পড়ুন:

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা, রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নাট্যকর্মী, বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

দুপুর ২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে দুপুর আড়াইটায় প্রথমবারের মতো তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তার দাফন বিষয়ে পরিবারের সদস্যদের সিদ্ধান্ত জানানো হবে।

জানাজা শেষে তার মরদেহ আবারও বারডেমেরে হিমঘরে রাখা হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০ টা থেকে ডা. জাফরুল্লাহর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমআ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। 

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়