ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মন্দির চায় হিন্দু পরিষদ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৬ জুন ২০২৩  
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মন্দির চায় হিন্দু পরিষদ 

দেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দিপঙ্কর শিকদার দিপুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, যুব পরিষদের প্রধান সমন্বয়কারী মণিষ বালা, নির্বাহী সভাপতি অমিত বৰ্মন। 

মানববন্ধনে সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনাস্থল থাকলেও হিন্দু শিক্ষার্থীদের জন্য প্রার্থনাস্থল বা মন্দির না থাকায় কোমলমতী হিন্দু শিক্ষার্থীরা যথাযথ ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে সামাজিকভাবে তারা বিপর্যস্ত ও ধর্মান্তরিতের দিকে ধাবিত হচ্ছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর ধরে ছাত্রছাত্রীরা মন্দির নির্মাণের চেষ্টা করেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে মন্দির নির্মাণ করতে পরছে না। বিষয়টি দুঃখজনক। আমরা এই মানববন্ধনের মাধ্যমে অনতিবিলম্বে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মন্দির নির্মাণে সরকারকে অনুরোধ জানাচ্ছি। 

সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত বলেন, সমাজকে আদর্শিক সমাজ হিসেবে গড়ে তুলতে হলে যথাযথ ধর্মীয় জ্ঞানের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। সামাজিক অবক্ষয় দূর করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সেই জন্য প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় জ্ঞানে উদ্ভুত করতে উপসনালয় একান্ত আবশ্যক। তাই সরকারের প্রতি অনুরোধ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য উপাসনালয়ের পাশাপাশি হিন্দু শিক্ষার্থীদের জন্যও মন্দির নির্মাণ করা হোক। 

মামুন//

সর্বশেষ

পাঠকপ্রিয়