ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদেশিদের ‘মুজিব’ চলচ্চিত্রটি দেখা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২১ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:৩৮, ২১ অক্টোবর ২০২৩
বিদেশিদের ‘মুজিব’ চলচ্চিত্রটি দেখা উচিত: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিদের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখা উচিত। তাহলে বাংলাদেশ কী, সে সম্পর্কে তারা জানতে পারবেন। আমাদের বঞ্চনা ও স্বপ্নের কথা তারা বুঝতে পারবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে অনুভূতি প্রকাশকালে এসব কথা বলেন। 

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এসময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।

ড. মোমেন বলেন, আমাদের নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত। এতে তারা দেশের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। 

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এই চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করে। ঢাকাস্থ বিদেশি মিশনের কূটনীতিকবৃন্দ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সপরিবারে চলচ্চিত্রটি উপভোগ করেন।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়