ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে বাড়‌তি ছু‌টি থাক‌ছে না, সায় দেয়‌নি ম‌ন্ত্রিসভা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১ এপ্রিল ২০২৪  
ঈদে বাড়‌তি ছু‌টি থাক‌ছে না, সায় দেয়‌নি ম‌ন্ত্রিসভা

এবার ঈদে এক‌দি‌নের বাড়‌তি ছু‌টিতে সম্ম‌তি দেয়‌নি ম‌ন্ত্রিসভা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলে-তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।

ফ‌লে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না।

আরো পড়ুন:

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌ত্বে তার কার্যালয়ে অনু‌ষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ‌ই সুপা‌রিশ নাকচ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক সাংবা‌দিক‌দের এসব তথ‌্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দুরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

এক‌দিন আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠ‌কে ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ ক‌রে‌ছিল।

/নঈমুদ্দীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়