ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিইসির সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
সিইসির সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থানরত কমনওয়েলথ অবজারভার গ্রুপের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা নাগাদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

বৈঠকে কমনওয়েলথের পক্ষে অবজারভার গ্রুপের চেয়ারম্যান উইলিয়াম নানা অ্যাডো ডানকোয়া আকুফোর নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ প্রতিনিধিদের ভূমিকা ও কার্যক্রম নিয়েও মতবিনিময় করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

ঢাকা/এমএসবি/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়