ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচন: কখন শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচন: কখন শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর আর প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা। নিয়ম অনুযায়ী  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে প্রচার।

আরো পড়ুন:

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

বিধান অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হয় এই নির্বাচনি প্রচার।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়